সংবাদ

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ২৫
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত বাস সরাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : সংবাদ

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছে আমরা তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। আমাদের যাওয়ার আগেই স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। উদ্ধারকাজ শেষে দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছে আমরা তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। আমাদের যাওয়ার আগেই স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। উদ্ধারকাজ শেষে দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত