সংবাদ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৫০, আটক ৯

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৫০, আটক ৯
টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টেকনাফের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের জাহাজ ‘মনসুর আলী’, টেকনাফ স্টেশন, শাহপরী ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।

আটক বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ এই পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সংগ্রহ করেছিল। অনেককে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, উদ্ধার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানব পাচার দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৫০, আটক ৯

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত