সংবাদ

‘ঝাড়ুদার’ সম্বোধনে ক্ষোভ, দুই কর্মীকে অব্যাহতি আদ্-দ্বীনের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

‘ঝাড়ুদার’ সম্বোধনে ক্ষোভ, দুই কর্মীকে অব্যাহতি আদ্-দ্বীনের
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন।

রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ‘ঝাড়ুদার’ সম্বোধন করেন। এতে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন।

এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

‘ঝাড়ুদার’ সম্বোধনে ক্ষোভ, দুই কর্মীকে অব্যাহতি আদ্-দ্বীনের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন।

রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ‘ঝাড়ুদার’ সম্বোধন করেন। এতে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন।

এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত