ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। আজ সকাল থেকেই সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফের পুরোদমে শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই দীর্ঘ ছুটি শুরু হয়েছিল।
স্কুল-কলেজ আজ থেকে খুললেও দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোর ছুটি আরও কিছুটা দীর্ঘ হচ্ছে। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন যথারীতি সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদালয়েও ছুটি দেওয়া হয়েছিল। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষ হচ্ছে আজ। ফলে আগামীকাল সোমবার (৮ জুন) থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে পুনরায় ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু হবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন