সংবাদ

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত
হাটের দোকান বরাদ্দে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজবাড়ীর সুলতানপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাট ও বাজারের দোকান বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে কেন চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন। এর আগে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুলতানপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এই কর্মকাণ্ড প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত এবং জনস্বার্থপরিপন্থী। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক এক চিঠিতে আশিকুর রহমানকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাট ও বাজারের দোকান বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে কেন চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন। এর আগে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুলতানপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এই কর্মকাণ্ড প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত এবং জনস্বার্থপরিপন্থী। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক এক চিঠিতে আশিকুর রহমানকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত