সংবাদ

ইরান মারাত্মক ভুল করেছে, চরম মূল্য দিতে হবে: আইডিএফ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:১৪ এএম

ইরান মারাত্মক ভুল করেছে, চরম মূল্য দিতে হবে: আইডিএফ

ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই ভুলের জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।

​রোববার (৭ জুন) রাতে টেলিভিশনে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন।

​বিবৃতিতে ইরান থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেন আইডিএফ মুখপাত্র। তিনি বলেন, "কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। হামলা ঠেকাতে আইডিএফ-এর শক্ত প্রস্তুতি ও প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে।"

​ইরানের তীব্র সমালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন আরও বলেন, "ইরান আরও একবার চরম ভুল করলো। তারা আবারও বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে।" তবে এই হামলার জবাবে ইসরায়েল এখনই ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নেবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। একই সাথে লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযান ইসরায়েল অব্যাহত রাখবে বলেও জানান এই মুখপাত্র।

​এদিকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থি নেতা ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অত্যন্ত আক্রমণাত্মক এক বার্তা দিয়েছেন। এক বাক্যের সেই হুঁশিয়ারিতে তিনি লিখেছেন, "রাতেই পুড়তে হবে তেহরানকে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

ইরান মারাত্মক ভুল করেছে, চরম মূল্য দিতে হবে: আইডিএফ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত