জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নিপু বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) দিবাগত রাতে নিপু বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের খুঁটি থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তার চুরি করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত নিপু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন