সংবাদ

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:২১ এএম

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার পরিণতি 'ভয়াবহ' হবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কর্তৃক ইরানের ওপর আত্মরক্ষামূলক হামলা শুরু করার পর এই প্রতিক্রিয়া জানালেন তিনি।

​মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল ৫টায় মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জের ধরে, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইরানের ওপর এই অভিযান শুরু করে সেন্টকম।

​হামলার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনকে কড়া বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ​আরাঘচি তার পোস্টে লিখেন: ​‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিই জবাব ছাড়া রাখবে না।’

​মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানের প্রথম দফায় হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

​অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এই পদক্ষেপটি ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের বিপরীতে একটি প্রতিক্রিয়া মাত্র। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, নিজেদের সামরিক বাহিনী ও স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার পরিণতি 'ভয়াবহ' হবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কর্তৃক ইরানের ওপর আত্মরক্ষামূলক হামলা শুরু করার পর এই প্রতিক্রিয়া জানালেন তিনি।

​মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল ৫টায় মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জের ধরে, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইরানের ওপর এই অভিযান শুরু করে সেন্টকম।

​হামলার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনকে কড়া বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ​আরাঘচি তার পোস্টে লিখেন: ​‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিই জবাব ছাড়া রাখবে না।’

​মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযানের প্রথম দফায় হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

​অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এই পদক্ষেপটি ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের বিপরীতে একটি প্রতিক্রিয়া মাত্র। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, নিজেদের সামরিক বাহিনী ও স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত