সংবাদ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৪৪ এএম

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে যোগ দেন।

​এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান, পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

​বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা, সাহসিকতা ও কর্মদক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে যা দেশের নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

​অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে যোগ দেন।

​এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান, পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

​বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা, সাহসিকতা ও কর্মদক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে যা দেশের নারী ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

​অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত