সংবাদ

শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র লাইসেন্স চাইল তদন্ত সংস্থা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র লাইসেন্স চাইল  তদন্ত সংস্থা

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে চলমান তদন্তের অংশ হিসেবে বেসরকারি চ্যানেল ‘৭১ টিভি’র  লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (৮ জুন) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী  স্বাক্ষরিত একটি চিঠি একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মো. ইফতেখারুল আলম ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত করছেন।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, ঘটনাটিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার আওতায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে দেওয়া সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে তদন্ত সংস্থা।

শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগের তদন্ত কার্যক্রম নতুন গতি পেয়েছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র লাইসেন্স চাইল তদন্ত সংস্থা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত