দীর্ঘ সাত বছর ধরে নানা জটিলতায় আটকে থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘আগুন’ সিনেমা অবশেষে মুক্তির পথে। ২০১৯ সালে শুটিং শুরু হওয়া বহুল আলোচিত এই ছবিটি আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
ছবিটির পরিচালক
বদিউল আলম খোকন জানিয়েছেন, ‘আগুন’-এর বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সম্পাদনা, ডাবিং,
কালার গ্রেডিংসহ অন্যান্য কারিগরি কাজ দ্রুত শেষ করে দুর্গাপূজায় ছবিটি মুক্তির লক্ষ্য
নিয়ে এগোচ্ছেন তারা।
২০১৯ সালের ৫ আগস্ট
আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হয় ‘আগুন’-এর। একই বছরের অক্টোবরে দ্বিতীয় ধাপের কাজ শেষ
হওয়ার পর বিভিন্ন কারণে নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালে নতুন করে শুটিং
শুরু হলে ছবির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। পরবর্তী সময়ে বাকি অংশের শুটিং শেষ হলেও
পোস্ট-প্রোডাকশনের কারণে মুক্তি পিছিয়ে যায়।
দেশ বাংলা মাল্টিমিডিয়ার
প্রযোজনায় নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া
গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ ও রেবেকা।
দীর্ঘ প্রতীক্ষার
পর অবশেষে ‘আগুন’ মুক্তির খবরে উচ্ছ্বসিত শাকিব ভক্তরা। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন