সংবাদ

কয়রায় আম খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৪

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৭ এএম

কয়রায় আম খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৪
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কয়রা"। ছবি : সংবাদ

খুলনার কয়রা উপজেলায় বাজার থেকে কেনা আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লতিকা সানা (৫৫) নামের ওই নারীর মৃত্যু হয়। তিনি উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন অন্য ৪ জন হলেন- বিবেকানন্দ সানা (৬০), প্রকাশ সানা (৫১), তুলসি সানা (৪২) ও ইন্দ্রজিৎ সানা (১৪)। তারা সবাই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) রাতে স্থানীয় হায়াতখালী বাজার থেকে আম কিনে আনেন পরিবারের সদস্যরা। রাতে ওই আম খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার (১০ জুন) ভোর থেকে আম খাওয়া পাঁচজনেরই শুরু হয় বমি ও পাতলা পায়খানা। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমে অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি ছিল অথবা সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে সেটি দূষিত হয়েছিল। যার ফলে তারা তীব্র ফুড পয়জনিং ও ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষা করা প্রয়োজন।’

নিহত লতিকা সানার আত্মীয় নীতিশ সানা বলেন, আম খাওয়ার পর থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে লতিকা সানার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি প্রাণ হারান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কয়রায় আম খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৪

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত