সংবাদ

ট্রেজারার হিসেবে কাকে চান নোবিপ্রবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

ট্রেজারার হিসেবে কাকে চান নোবিপ্রবি শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্রুত ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বাইরের কাউকে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে এই পদে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ট্রেজারার পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। নিয়মিত নানা জটিলতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, নতুন ট্রেজারার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর একাডেমিক দক্ষতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা পালনের বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। তাদের মতে, বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। মেয়াদের পর তারা চলে যাওয়ায় প্রশাসনিক প্রয়োজনে তাদের আর পাওয়া যায় না।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

ট্রেজারার হিসেবে কাকে চান নোবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্রুত ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বাইরের কাউকে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে এই পদে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ট্রেজারার পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। নিয়মিত নানা জটিলতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, নতুন ট্রেজারার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর একাডেমিক দক্ষতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা পালনের বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। তাদের মতে, বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। মেয়াদের পর তারা চলে যাওয়ায় প্রশাসনিক প্রয়োজনে তাদের আর পাওয়া যায় না।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত