মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেসিপ (SESIP) প্রকল্পের অন্তর্গত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS)। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তরুণ শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন। শেষ পর্বে বিভিন্ন বিভাগে সেরা উদ্ভাবনী প্রজেক্ট ও আইডিয়া উপস্থাপনকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
/

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন