ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিজ বাসার ৪ তলার ছাদ থেকে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুনজরুল হক উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দোলমা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদের পাশে নিজ বাসায় সপরিবার বসবাস করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৫ টার দিকে মুনজরুল হক নিজ বাসার ৪ তলার ছাদে পরিচর্যা করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলার কালাদাহ ইউনিয়নের শুশুতি ডাকেরভিটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন