সংবাদ

নদী রক্ষায় কমলগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

নদী রক্ষায় কমলগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
নদী রক্ষায় স্থানীয়দের প্রতিবাদ। ছবি : সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের গবরদনপুর এলাকায় নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে গবরদনপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর ফলে নদীর তীর ভাঙন তীব্র হয়েছে। এতে নদীর তীরবর্তী বসতভিটা, কবরস্থান ও কৃষিজমি এখন বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে। নদী ও জানমাল রক্ষায় দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন আবদাল হোসেন, মো. হারুনুর রশিদ, তারেক মিয়া, আজিজুর রহমান, মো. সফিক মিয়া, মো. সমির মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নদী রক্ষায় কমলগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের গবরদনপুর এলাকায় নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে গবরদনপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর ফলে নদীর তীর ভাঙন তীব্র হয়েছে। এতে নদীর তীরবর্তী বসতভিটা, কবরস্থান ও কৃষিজমি এখন বিলীন হওয়ার হুমকিতে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে। নদী ও জানমাল রক্ষায় দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন আবদাল হোসেন, মো. হারুনুর রশিদ, তারেক মিয়া, আজিজুর রহমান, মো. সফিক মিয়া, মো. সমির মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত