সংবাদ

আত্রাইয়ে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

আত্রাইয়ে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী
মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক নাজমুল হোসেন।

প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম, শুঁটকিগাছা কাঁশ্যবপাড়া দীঘা স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মান্নান সরদার এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

এ ছাড়া উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

আত্রাইয়ে স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

‘মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক নাজমুল হোসেন।

প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম, শুঁটকিগাছা কাঁশ্যবপাড়া দীঘা স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মান্নান সরদার এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

এ ছাড়া উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত