সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ টি দেশি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রামপালে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সবুর শেখ ওই এলাকার বাসিন্দা। অভিযানকালে তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশি পাইপগান জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আগে থেকেই বাগেরহাটের মোংলা থানায় ২টি মামলা রয়েছে।
এ ঘটনায় সবুর শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
/

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন