সংবাদ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় মুগ্ধ সৌদি আরব: দুই দেশের মন্ত্রীদের বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:১২ পিএম

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় মুগ্ধ সৌদি আরব: দুই দেশের মন্ত্রীদের বৈঠক

​চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন।

২০২৬ সালের হজের সার্বিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে সৌদি মন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। একই সাথে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করার পাশাপাশি ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা বৈঠকে তুলে ধরেন তিনি।

​বৈঠকে বাংলাদেশের হজের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ বলেন, "চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ যে দক্ষতা ও সুশৃঙ্খলতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আগামীতে এই ব্যবস্থাপনার আরও উন্নয়নে আমরা বাংলাদেশের পাশে থাকা ও সহায়তা কামনা করছি।"

​অন্যদিকে সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

হজে তথ্য-প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় ব্যবস্থাপনাসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ মন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ধর্মমন্ত্রী বলেন, "এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও মাশায়েরে সেবার মাধ্যমে হজ পালনের চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে। আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি সরকারের পাশে থাকবে।"

এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় মুগ্ধ সৌদি আরব: দুই দেশের মন্ত্রীদের বৈঠক

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত