রংপুরের বদরগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রহমত উল্লাহ (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রহমত উল্লাহ ও খোরশেদ আলমসহ কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। সেখানে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্লাহর মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। এছাড়া বজ্রপাতে ঘটনাস্থলে থাকা ৬ টি ছাগলও মারা যায়।
স্থানীয় লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন