সংবাদ

মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত
কারওয়ান বাজার মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত

মেট্রোরেল যাত্রীদের স্বাভাবিক চলাচল ও স্টেশনের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কারওয়ান বাজার মেট্রোস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমটিসিএল।

রোববার (১৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের মূল লক্ষ্য ছিল স্টেশন এলাকার অবৈধ দখল, ভাসমান দোকান, ভ্যান ডিপো, অননুমোদিত স্থাপনা ও অবৈধ পার্কিং অপসারণ।

স্টেশনের এ, বি, সি ও ডি গেট এলাকায় সমন্বিতভাবে কার্যক্রম চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত ও সিঁড়ির নিচে গড়ে ওঠা সব অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে মালবাহী ভ্যান, ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম ও বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয়। মেট্রোরেল অবকাঠামোর পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকলবদ্ধ ভ্যানগুলোও অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত ছিল এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানের ফলে স্টেশনের গ্রাউন্ড লেভেল দখলমুক্ত করা সম্ভব হয়েছে। যাত্রীদের স্বাভাবিক চলাচলের জন্য ফুটপাত পুনরুদ্ধার করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

মেট্রোরেল যাত্রীদের স্বাভাবিক চলাচল ও স্টেশনের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কারওয়ান বাজার মেট্রোস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমটিসিএল।

রোববার (১৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের মূল লক্ষ্য ছিল স্টেশন এলাকার অবৈধ দখল, ভাসমান দোকান, ভ্যান ডিপো, অননুমোদিত স্থাপনা ও অবৈধ পার্কিং অপসারণ।

স্টেশনের এ, বি, সি ও ডি গেট এলাকায় সমন্বিতভাবে কার্যক্রম চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত ও সিঁড়ির নিচে গড়ে ওঠা সব অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে মালবাহী ভ্যান, ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম ও বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয়। মেট্রোরেল অবকাঠামোর পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকলবদ্ধ ভ্যানগুলোও অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত ছিল এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানের ফলে স্টেশনের গ্রাউন্ড লেভেল দখলমুক্ত করা সম্ভব হয়েছে। যাত্রীদের স্বাভাবিক চলাচলের জন্য ফুটপাত পুনরুদ্ধার করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত