সংবাদ

এবার শেষ চারের গণ্ডি পেরিয়ে যেতে ক্ষুধার্ত মরক্কোর: কোচ ওয়াহবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

এবার শেষ চারের গণ্ডি পেরিয়ে যেতে ক্ষুধার্ত মরক্কোর: কোচ ওয়াহবি

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড্র করেই খুশি মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্ব মঞ্চে সেমিফাইনাল খেলার কীর্তি গড়ে মরক্কো। সেবার পর্তুগাল, স্পেনের মতো দলকে হারায় তারা। আর এবার ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলো ।

চার বছর আগের আসরে মরক্কোর কোচ ছিলেন ওয়ালিদ রেগরাগি। পূর্বসূরির দেখানো পথ ধরে এবার আরও এগিয়ে যেতে চান ওয়াহবি। ব্রাজিল ম্যাচ শেষ বলেন, শেষ চারের গণ্ডি পেরিয়ে সামনে যেতে ক্ষুধার্ত তিনি ও তার দল।

‘মরক্কোর ফুটবলের ভবিষ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ড্র করেই আমরা খুশি। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, তবে আমার খারাপ লাগছে না। যা নিয়ে আমি সত্যিই গর্বিত তা হলো-চাপের মুখেও বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাহসিকতার সঙ্গে খেলার মানসিকতা আমাদের আছে। এটা আমাদের দলের একটি বড় গুণ।’ ‘আমি সেমিফাইনাল পেরিয়ে আরও সামনে যেতে চাই। তবে আজকের ম্যাচটি ভালো ছিল। আপাতত এক পয়েন্টই যথেষ্ট, আমরা আরও উন্নতি করবো।’

ব্রাজিল-মরক্কো ম্যাচে গ্যালারিতে ছিল হলুদের ঢেউ। তার মাঝে থেকেই মরক্কোর সমর্থকরা যেভাবে দলকে অনুপ্রাণিত করেছেন, তা মনে ধরেছে ওয়াহবির। ভক্তদের ভালো একটি ম্যাচ উপহার দিতে পেরেছেন বলে মনে করছেন তিনি।

‘জানি না, ২০ শতাংশ দর্শক মরক্কোর ছিল কিনা, তবে তাদের গর্জন শুনতে পাচ্ছিলাম। যদি সংখ্যাটা কেবল ২০ শতাংশ হয়, তবে তারা আমাকে বোকা বানিয়েছে- আমার মনে হচ্ছিল স্টেডিয়ামে আমাদের সমর্থক অনেক বেশি। আশা করি, আজ রাতে একটি দুর্দান্ত ম্যাচ উপভোগ করে তারা আনন্দ পেয়েছে এবং এই ধারা সামনেও বজায় থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

এবার শেষ চারের গণ্ডি পেরিয়ে যেতে ক্ষুধার্ত মরক্কোর: কোচ ওয়াহবি

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড্র করেই খুশি মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্ব মঞ্চে সেমিফাইনাল খেলার কীর্তি গড়ে মরক্কো। সেবার পর্তুগাল, স্পেনের মতো দলকে হারায় তারা। আর এবার ব্রাজিলের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলো ।

চার বছর আগের আসরে মরক্কোর কোচ ছিলেন ওয়ালিদ রেগরাগি। পূর্বসূরির দেখানো পথ ধরে এবার আরও এগিয়ে যেতে চান ওয়াহবি। ব্রাজিল ম্যাচ শেষ বলেন, শেষ চারের গণ্ডি পেরিয়ে সামনে যেতে ক্ষুধার্ত তিনি ও তার দল।

‘মরক্কোর ফুটবলের ভবিষ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ড্র করেই আমরা খুশি। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, তবে আমার খারাপ লাগছে না। যা নিয়ে আমি সত্যিই গর্বিত তা হলো-চাপের মুখেও বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাহসিকতার সঙ্গে খেলার মানসিকতা আমাদের আছে। এটা আমাদের দলের একটি বড় গুণ।’ ‘আমি সেমিফাইনাল পেরিয়ে আরও সামনে যেতে চাই। তবে আজকের ম্যাচটি ভালো ছিল। আপাতত এক পয়েন্টই যথেষ্ট, আমরা আরও উন্নতি করবো।’

ব্রাজিল-মরক্কো ম্যাচে গ্যালারিতে ছিল হলুদের ঢেউ। তার মাঝে থেকেই মরক্কোর সমর্থকরা যেভাবে দলকে অনুপ্রাণিত করেছেন, তা মনে ধরেছে ওয়াহবির। ভক্তদের ভালো একটি ম্যাচ উপহার দিতে পেরেছেন বলে মনে করছেন তিনি।

‘জানি না, ২০ শতাংশ দর্শক মরক্কোর ছিল কিনা, তবে তাদের গর্জন শুনতে পাচ্ছিলাম। যদি সংখ্যাটা কেবল ২০ শতাংশ হয়, তবে তারা আমাকে বোকা বানিয়েছে- আমার মনে হচ্ছিল স্টেডিয়ামে আমাদের সমর্থক অনেক বেশি। আশা করি, আজ রাতে একটি দুর্দান্ত ম্যাচ উপভোগ করে তারা আনন্দ পেয়েছে এবং এই ধারা সামনেও বজায় থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত