ম্যাচের শুরুতেই দারুণ এক দলগত আক্রমণে লিড নেয় নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের বাড়ানো বল নিয়ন্ত্রণে নেন কিউই অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে এলিজা জাস্ট দ্রুত পাস বাড়ান সারপ্রিত সিংয়ের দিকে। সিং চমৎকার এক চিপ শটে বল আবারও উডের কাছে ফেরত পাঠান। বক্সে থাকা জাস্ট উডের দেওয়া পাস থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে নিউজিল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে নেন।
এক গোল হজম করে দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্বস্তি নিয়ে মাঠে নামা ইরান কিছুটা চাপে পড়লেও দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়। একের পর এক আক্রমণ চালিয়ে তারা ম্যাচের ৩২ মিনিটে সমতায় ফেরে। সালমান গহদ্দোসের দারুণ এক থ্রু পাস ধরে শাহরিয়ার মগহানলৌ শট নিলে নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান তা ব্লক করেন। কিন্তু বল চলে যায় ইরানের রামিন রেজাইয়ানের সামনে, যা থেকে গোল করতে ভুল করেননি তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে রামিনের ক্রসে নেমাতি বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয় এবং ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ইরানকে চমকে দিয়ে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে ক্রিস উডের পাস থেকে বল পেয়ে বক্সে ঢোকেন এলিজা জাস্ট। ইরানের গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।
তবে নিউজিল্যান্ড এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এর ঠিক ১০ মিনিট পর, অর্থাৎ ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে প্রথম গোলের নায়ক রামিন রেজাইয়ানের চমৎকার ক্রসে দারুণ এক হেডে গোল করেন ইরানের মোহাম্মদ মোহেবি। তার নিখুঁত হেডটি পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়ালে ম্যাচটিতে ২-২ গোলে সমতা আসে।
এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও আর কোনো গোল করতে পারেনি। আগামী ২২ জুন নিজেদের পরবর্তী ম্যাচে ইরান মুখোমুখি হবে বেলজিয়ামের এবং একই দিনে মিশরের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন