সংবাদ

চুক্তি সইয়ের পরও ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৫ এএম

চুক্তি সইয়ের পরও ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ঐতিহাসিক শান্তিচুক্তি সইয়ের পরও ইরানের ওপর আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ইরানি কর্মকর্তাদের হত্যা করারও হুমকি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমড় রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​বর্তমানে জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি কেবল একটি সমঝোতা স্মারক। তারা যদি চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করে, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।"

​ইরানের আচরণে সামান্যতম বিচ্যুতি দেখলে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, "তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তবে আবার বোমা হামলা শুরু হবে।"

​অবশ্য একই সাথে ইরানিদের ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।

​উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান ঘটাতে সম্প্রতি এই সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে চুক্তি স্বাক্ষরের রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চুক্তি সইয়ের পরও ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ঐতিহাসিক শান্তিচুক্তি সইয়ের পরও ইরানের ওপর আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ইরানি কর্মকর্তাদের হত্যা করারও হুমকি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমড় রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​বর্তমানে জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি কেবল একটি সমঝোতা স্মারক। তারা যদি চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করে, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।"

​ইরানের আচরণে সামান্যতম বিচ্যুতি দেখলে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, "তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তবে আবার বোমা হামলা শুরু হবে।"

​অবশ্য একই সাথে ইরানিদের ‘বুদ্ধিমান মানুষ’ হিসেবেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।

​উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান ঘটাতে সম্প্রতি এই সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে চুক্তি স্বাক্ষরের রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের এমন আগ্রাসী মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত