সংবাদ

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:০১ এএম

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের

২০২৬ ফিফা বিশ্বকাপে রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার ছায়া পড়েছে মাঠের ফুটবলেও। উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বমঞ্চে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের অনাকাঙ্ক্ষিত ভ্রমণ বিধিনিষেধের শিকার হওয়ার দাবি করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

গংস্থাটির কাছে, ইরানের জাতীয় দলের প্রধান কোচ, অধিনায়ক এবং ফেডারেশনের মুখপাত্র যৌথভাবে এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই তারা নিজেদের ফুটবলারদের প্রস্তুতি ও ভ্রমণের সূচি আয়োজকদের কাছে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও আয়োজক কমিটি বারবার তাদের কারিগরি দল ও কোচিং স্টাফদের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। মূলত মার্কিন ভিসা ও নীতিগত জটিলতার কারণে ইরান দলকে তাদের মূল বেস ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর টিজুয়ানা শহরে। নিয়ম অনুযায়ী, ম্যাচ খেলার জন্য তাদের মেক্সিকো থেকে উড়ে এসে আমেরিকায় প্রবেশ করতে হচ্ছে।

আগামী রবিবার (২১ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। যেহেতু স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে, তাই খেলোয়াড়দের আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং চূড়ান্ত অনুশীলনের জন্য ম্যাচের অন্তত দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর অনুমতি চেয়েছিল ইরান ফেডারেশন। কিন্তু আয়োজক কমিটি তাদের এই যৌক্তিক ও টেকনিক্যাল অনুরোধটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে অর্থাৎ শনিবার তারা লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর অনুমতি পেয়েছে। 

এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র করার পর পর্তুগিজ তারকা মেহেদি তারেমির দল আরও বড় ধরণের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পরপরই টিম হোটেল বা রিকভারি সেশনের সুযোগ না দিয়ে ইরান দলকে গভীর রাতেই প্লেনে চড়ে মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে ফেরত যেতে বাধ্য করা হয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়ে ইরানের প্রধান কোচ আমির গ্যালেনোই বলেন, “ম্যাচ শেষ হতেই তারা আমাদের বললো— আপনাদের এখনই দেশ ছাড়তে হবে। আমরা এই টুর্নামেন্টের সবচেয়ে নির্যাতিত ও অবহেলিত দল।” দলের অধিনায়ক মেহেদি তারেমি এই পুরো লজিস্টিক ব্যবস্থাপনাকে ফুটবলারদের জন্য একটি ‘মহাবিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন।

ইরান ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরণের বিধিনিষেধ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য ‘সমান সুযোগ পাওয়ার নীতিমালার’ পরিপন্থি এবং এটি ফুটবলারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। যথাযথ চ্যানেলের মাধ্যমে ফিফার কাছে এই অন্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ জানানো হচ্ছে। গ্রুপ ‘জি’-তে বর্তমানে ইরান, বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড প্রত্যেকেই ১ পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে রয়েছে। এমন সমীকরণের মাঝে মাঠের বাইরের এই লজিস্টিক ও রাজনৈতিক যুদ্ধ বেলজিয়াম ম্যাচের আগে ইরান দলকে বাড়তি মানসিক চাপে ফেলেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত