সংবাদ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:০১ পিএম

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

​মিয়ানমারের বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই উপায়ে নিজ দেশে ফিরিয়ে নিতে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক (ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। শুক্রবার (১৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
​জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে তিনি সংঘাত প্রতিরোধে বিশ্ব সম্প্রদায়কে অধিক বিনিয়োগ করার অনুরোধ জানান এবং মানবিক, শান্তি ও উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ তার বক্তব্যে নারী ও কিশোরীদের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন। এই ধরনের সাইবার ও প্রযুক্তিনির্ভর হুমকি সফলভাবে মোকাবিলা করার লক্ষ্যে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
​আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ রোহিঙ্গা নারী ও কিশোরীদের জীবনযাত্রার ওপর চলমান বৈশ্বিক অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
​এদিকে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দ্বিপাক্ষিক এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে তারা ফলপ্রসূ মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত