সংবাদ

আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে ডিএমপি: শঙ্কার কিছু নেই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:০৬ পিএম

আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে ডিএমপি: শঙ্কার কিছু নেই

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

​সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, "২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।" আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের এই নজরদারি ও তল্লাশি অভিযান নিয়মিত পাহারার অংশ হিসেবেই জারি থাকবে বলে তিনি উল্লেখ করেন।

​একই সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর এলাকার চিহ্নিত অপরাধী ‘কাইল্লা ফারুক’ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন এই পুলিশ কর্মকর্তা। সম্প্রতি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে জনসম্মুখে ঘুরিয়েছিল, তবে পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় চাঁদাবাজি শুরু করেছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে আদালতের এখতিয়ারের কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল ইসলাম বলেন, "জামিনের বিষয়টি আদালতের বিষয়।"

একই সাথে অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, "আমাদের কাজটি আমরা করে যাবো। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ পেলে গ্রেফতার করবো, তাদের তথ্য সংগ্রহ করবো এবং আদালতে পাঠাবো।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে ডিএমপি: শঙ্কার কিছু নেই

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত