সংবাদ

​‘আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত’: ট্রাম্প ​

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:০২ এএম

​‘আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত’: ট্রাম্প  ​

​যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও নিজের দৃঢ় নেতৃত্ব না থাকলে ইসরায়েল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতার পেছনে যুক্তরাষ্ট্রের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।"

​যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের এই চাঞ্চল্যকর মন্তব্য ও দাবির বিষয়টি উঠে এসেছে।

​সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়ে আসছে। এসব সহায়তার ফলেই দেশটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

​ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক প্রযুক্তি মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত বোমারু বিমানের সহায়তার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

​ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "নেতানিয়াহু নিজেও স্বীকার করবেন যে এসব অস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ যুক্তরাষ্ট্রের সহায়তায় এসেছে।"

​একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তাঁর মতামত ও পরামর্শকে যথেষ্ট গুরুত্ব দেয়। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কিছু বিষয়ে আরও সংযত থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। ট্রাম্পের ভাষায়, "তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকেও কিছুটা সংযত রাখতে হবে।"

​ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নানা সমীকরণ ও আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

​‘আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত’: ট্রাম্প ​

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত