সংবাদ

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ, সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১১ পিএম

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ, সম্পাদক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে এক প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের জেরে এই মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৯ জুন) তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ‘সাংবাদিক ছিলেন দাবি করে এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম’ শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পরদিন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে আরও একটি পোস্ট দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।

মামলায় আসামি করা হয়, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে।

বাদীর অভিযোগ, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারা এবং সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারা আনা হয়েছে।

বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ, সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত