মোকামতলায় ঢাকঢোল, পতাকা আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে জনপদ। শত শত আর্জেন্টিনা সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোকামতলা আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিকেলে মোকামতলা-সোনাতলা রোড এলাকার এমএইচ স্কুলের গেট থেকে র্যালিটি শুরু হয়ে বগুড়া-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার। আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাও ছিল তাদের হাতে। অনেকেই আর্জেন্টিনা দলের জার্সি পরে অংশ নেন। ঢাকঢোলের তালে তালে নাচ-গান ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। কিশোর, তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমর্থকেরা প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন ধরনের উল্লাসে মেতে ওঠেন। এছাড়াও র্যালিতে সমর্থকেরা রঙিন ধোঁয়া (স্মোক ফ্লেয়ার) জ্বালিয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলেন।
মোকামতলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সেক্রেটারি আবু জাফর ইকবাল বলেন, "মোকামতলার ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই আমাদের এই আয়োজন। আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সমর্থকদের উৎসাহ দিতে আমরা ১৫০টি জার্সি বিনামূল্যে বিতরণ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও বলেন, "খেলাধুলা মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। আমরা চাই ফুটবলকে কেন্দ্র করে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকুক এবং সুন্দর একটি সামাজিক পরিবেশ গড়ে উঠুক।"
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন