সংবাদ

​নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ফলপ্রসূ সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫৫ এএম

​নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ফলপ্রসূ সহযোগিতার আহ্বান বাংলাদেশের

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং 'নারী, শান্তি ও নিরাপত্তা' এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

​নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

​বৈঠকে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের ঐতিহাসিক বিষয়টি স্মরণ করে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান তিনি। নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন সিমা বাহাউস।

​এ ছাড়াও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের গৌরবময় ও গুরুত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন ইউএন উইমেনের প্রধান।

​বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে চলমান অর্থায়নের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের ওপর জোর দিয়ে এবং আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার তাগিদ দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

​নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ফলপ্রসূ সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত