সংবাদ

গোলরক্ষক কীর্তিতে ইকুয়েডরের সা‌থে ড্র কুরাসাওয়ের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:০২ এএম

গোলরক্ষক কীর্তিতে ইকুয়েডরের সা‌থে ড্র কুরাসাওয়ের

বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিপক্ষে লাতিন আমেরিকার অন‌্যতম পরাশক্তি ইকুয়েডরকে নিশ্চিতভাবেই সবাই ফেবারিট মেনে মাঠে নেমেছিল। তবে মাঠের লড়াইয়ে রূপ নিল ভিন্ন এক মহাকাব্যে, যেখানে শক্তিশালী ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে থা‌মি‌য়ে দিয়েছে কুরাসাও।

এই অবিশ্বাস্য ড্রয়ের মহানায়ক আর কেউ নন, কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। র‌বিবার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ বুক পেতে ঠেকিয়ে দিয়েছেন তিনি। পুরো ৯০ মিনিটের খেলায় একাই ১৫টি নিশ্চিত গোল বাঁচিয়ে ইকুয়েডরকে চরম হতাশায় ডুবিয়েছেন এই গোলরক্ষক।
​রমের এই অনবদ্য পারফরম্যান্স ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত যেকোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড এখন এটিই। তার এমন অতিমানবীয় দৃঢ়তায় ভর করেই শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে ইতিহাস গড়া এক পয়েন্ট আদায় করে নিতে পেরেছে কুরাসাও।
ম্যাচের ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও কুরাসাওয়ের রক্ষণভাগের দেয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর। পুরো ম্যাচে তারা ২৬টি শট নিয়ে ১৫টিই লক্ষ্যে রেখেছিল, কিন্তু এলয় রমের ইস্পাতকঠিন বাধার মুখে একটি আক্রমণও আলোর মুখ দেখেনি।
​অন্যদিকে কুরাসাও পুরো ম্যাচে মাত্র ২৫ শতাংশ বল দখলে রাখতে পেরেছিল। তবে সুযোগ বুঝে তারাও প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছে, যেখানে ১০টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। উল্লেখ্য, ইকুয়েডর তাদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। আগামী ২৬ জুনের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানির মুখোমুখি হবে তারা, যেখানে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে তাদের জয়ের কোনো বিকল্প নেই। একই দিনে কুরাসাও তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

গোলরক্ষক কীর্তিতে ইকুয়েডরের সা‌থে ড্র কুরাসাওয়ের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত