সংবাদ

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ১১ দোকান

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:২৪ এএম

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ১১ দোকান
আগুনে ভস্মীভূত ফোরকানিয়া বাজারের দোকানপাট। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪ টার দিকে বাজারের ব্যবসায়ী লেবু মিয়ার মুদিদোকানে বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লেবু মিয়ার মুদিদোকানসহ পাশের ওষুধের দোকান, চা-স্টল, কনফেকশনারি, টেলিকম, কাঁচামাল ও কীটনাশকের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- লেবু মিয়া, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, নওশা মিয়া, কামরুজ্জামান মিয়া, আল আমিন মিয়া, জাহেদুল ইসলাম, পল্লী চিকিৎসক মোহাইমেন, আনারুল ইসলাম, আব্দুর রহমান ও আল আমিন। ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। মালামালের পাশাপাশি অনেকের নগদ টাকাও পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব।’

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ লিটন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে, তবে প্রাথমিকভাবে তা প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, ইউপি চেয়ারম্যানের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ১১ দোকান

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত