কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি কিনে নিয়েছেন এক স্কুল শিক্ষক। পরে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির পরিকল্পনা করেছেন তিনি।
রোববার (২৩ জুন) সকালে কুড়িগ্রামের অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোরে ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।
মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুল শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু। তিনি জানান, ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় তিনি মাছটি কিনে নিয়েছেন।
৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। এতে মাছটির বিক্রি দাঁড়ায় প্রায় ৮৫ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়া সুখবর। মৎস্যসম্পদ সংরক্ষণে সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে মৎস্য অধিদপ্তর।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন