সংবাদ

নওগাঁয় চাকরি মেলায় শতাধিক তরুণের কর্মসংস্থান

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

নওগাঁয় চাকরি মেলায় শতাধিক তরুণের কর্মসংস্থান
ছবি : সংবাদ

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রেইজ’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ ও ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’ যৌথভাবে এই মেলার আয়োজন করে।

মেলায় আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ফ্যাশন গার্মেন্টস, মোটরসাইকেল সার্ভিসিং ও ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে শতাধিক তরুণকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে দেয়, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন এবং পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী।

মেলার বিভিন্ন স্টলে নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আগ্রহীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

নওগাঁয় চাকরি মেলায় শতাধিক তরুণের কর্মসংস্থান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত