সংবাদ

পাটের ফলন বাড়াতে সরিষাবাড়ীতে চাষিদের প্রশিক্ষণ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

পাটের ফলন বাড়াতে সরিষাবাড়ীতে চাষিদের প্রশিক্ষণ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি : সংবাদ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাটের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৬০ জন পাটচাষি অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা রোকসানা।

প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পাট অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব) কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন ও সহকারী পাট কর্মকর্তা আবদুল জলিল।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন সম্ভব। পরিবেশবান্ধব এই অর্থকরী ফসল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উন্নত প্রযুক্তি ও পদ্ধতি অনুসরণ করে পাটের অধিক ফলন নিশ্চিত করতে চাষিদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব আতা ও উপসহকারী পাট কর্মকর্তা রিফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

পাটের ফলন বাড়াতে সরিষাবাড়ীতে চাষিদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাটের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৬০ জন পাটচাষি অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা রোকসানা।

প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পাট অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব) কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন ও সহকারী পাট কর্মকর্তা আবদুল জলিল।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন সম্ভব। পরিবেশবান্ধব এই অর্থকরী ফসল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উন্নত প্রযুক্তি ও পদ্ধতি অনুসরণ করে পাটের অধিক ফলন নিশ্চিত করতে চাষিদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব আতা ও উপসহকারী পাট কর্মকর্তা রিফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত