সংবাদ

বাড়িতে বাংলা মদের কারখানা, সরঞ্জামসহ আটক ২

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

বাড়িতে বাংলা মদের কারখানা, সরঞ্জামসহ আটক ২
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়িতে গড়ে তোলা বাংলা মদের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক হবিবর রহমান ও কারখানার কারিগর গ্লানি চন্দ্র। তবে কারখানার মূল হোতা হিসেবে পরিচিত হাবিবরের ছেলে আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে হবিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গড়ে তোলা অবৈধ কারখানায় প্রচুর পরিমাণ দেশি মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়। এ ঘটনায় বাড়ির মালিক ও কারিগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়ী এলাকায় এই প্রথম এমন কোনো বড় মদের কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, অভিযানের সময় মদের কারখানা থেকে সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত আব্দুল কাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বাড়িতে বাংলা মদের কারখানা, সরঞ্জামসহ আটক ২

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বাড়িতে গড়ে তোলা বাংলা মদের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক হবিবর রহমান ও কারখানার কারিগর গ্লানি চন্দ্র। তবে কারখানার মূল হোতা হিসেবে পরিচিত হাবিবরের ছেলে আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে হবিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গড়ে তোলা অবৈধ কারখানায় প্রচুর পরিমাণ দেশি মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়। এ ঘটনায় বাড়ির মালিক ও কারিগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়ী এলাকায় এই প্রথম এমন কোনো বড় মদের কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, অভিযানের সময় মদের কারখানা থেকে সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত আব্দুল কাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত