সংবাদ

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক নিহত
ছবি : সংবাদ

রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের মুগুরের আঘাতে রেজাউল করিম (৬০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন শিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে পারিবারিক বিষয় নিয়ে রাকিবুলের সঙ্গে তার মা-বাবার কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে রাকিবুল উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর রাকিবুল দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছেন। অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক নিহত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত