নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) রাত ১ টার দিকে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) রাত ৮ টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এতে তার পিঠের একটি অংশ ঝলসে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলাউদ্দিনের অকালমৃত্যুতে নাজিরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান। তিনি বজ্রধ্বনির সময় নিরাপদ পাকা ভবনে আশ্রয় নিতে এবং খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করার অনুরোধ জানান।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন