সংবাদ

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত ৪

প্রতিনিধি, লালপুর (নাটোর)
প্রতিনিধি, লালপুর (নাটোর)
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত ৪

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোট বাদকয়া গ্রামের জোহাকুল মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল (২৭) এবং ফকির আলীর ছেলে বাবুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত মনিরুল পথিমধ্যে মারা যান এবং বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আহতদের মধ্যে ইজিবাইকচালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোট বাদকয়া গ্রামের জোহাকুল মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল (২৭) এবং ফকির আলীর ছেলে বাবুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত মনিরুল পথিমধ্যে মারা যান এবং বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আহতদের মধ্যে ইজিবাইকচালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত