সংবাদ

ফেনীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

ফেনীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য আজ শনিবার ফেনী সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছবি : সংবাদ

ফেনীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোট গ্রহণের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে আজ শনিবার (৯ মে) সকালে পরীক্ষা দিতে এসে চার শতাধিক খুদে শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ফিরে যেতে হয়েছে। ব্যবসায়ী সমিতির ভোটের জন্য কোমলমতি শিশুদের পরীক্ষা বন্ধ করে দেওয়ায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে ফেনী সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদ্যালয়ের ফটকে নোটিশ দিয়ে আজ শনিবারের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষাটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে অনেক অভিভাবক বিষয়টি আগে থেকে না জানায় আজ সকালে সন্তানদের নিয়ে বিদ্যালয়ে এসে বিপাকে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানের বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি নির্দেশনায় আজ শনিবার জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ক্যাম্পাসে হওয়ায় এবং হাই স্কুল কেন্দ্রটিতে ‘ফেনী শহর ব্যবসায়ী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কেবল এই বিদ্যালয়টির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনা আমিন বলেন, ‘সকাল ১০টা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ৩টা থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪ শতাধিক শিক্ষার্থী আজ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

তিনি আরও জানান, একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় ব্যবসায়ীরা আগেই সেখানে ভেনুর জন্য অনুমতি নিয়েছিলেন। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

একই ক্যাম্পাসে থাকা ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রাথমিকের পরীক্ষা বন্ধ হওয়াটা দুঃখজনক।

এদিকে, ব্যবসায়ী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতেও নানা আলোচনা চলছে। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা। মাছ প্রতীক ও ছাতা প্রতীক নিয়ে দুটি পূর্ণাঙ্গ প্যানেলে ৫৩ জন প্রার্থী মাঠে রয়েছেন।

ব্যবসায়ী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৮৬০ জন। সকাল ৯টা থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শিশুদের পরীক্ষা স্থগিতের বিষয়ে বক্তব্য জানতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ধরেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

ফেনীতে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত