সংবাদ

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, বাড়ছে জটিলতা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১৯ এএম

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, বাড়ছে জটিলতা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে। হোয়াইট হাউস সম্প্রতি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রস্তাবিত বিধিমালা অনুমোদন দিয়েছে, যা বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর ও গণমাধ্যম প্রতিনিধিদের জন্য দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে।

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা আর খোলা মেয়াদের ভিসায় যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। তাদের সর্বোচ্চ চার বছরের ভিসা দেওয়া হবে। মেয়াদ শেষে নবায়ন করতে হলে ডিএইচএসের অনুমোদন নিতে হবে।

সর্বোচ্চ চার বছরের ভিসা: অধিকাংশ এফ-১ শিক্ষার্থী সর্বোচ্চ চার বছরের জন্য থাকার অনুমতি পাবেন।

দীর্ঘমেয়াদি প্রোগ্রামে বাড়তি অনুমোদন প্রয়োজন: চার বছরের বেশি সময়ের গবেষণামূলক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের জন্য অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

প্রোগ্রাম পরিবর্তনে কড়াকড়ি: শিক্ষার্থীরা পড়াশোনার সময় এক স্তর শেষ করার পর কেবল উচ্চতর স্তরে ভর্তি হতে পারবেন; একই বা নিম্ন স্তরে পরিবর্তন করা যাবে না।

প্রস্তুতির সময় কমল: পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর দেশে ফেরার প্রস্তুতির সময় ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকলে এবং নিয়ম মেনে পড়াশোনা চালিয়ে গেলে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু নতুন নিয়মে নির্দিষ্ট সময় শেষে নবায়ন করতে হবে। এতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান, তাঁরা বেশি প্রভাবিত হতে পারেন। কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতে, নতুন নিয়মে শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করতে বাধা সৃষ্টি হতে পারে, বিশেষ করে গবেষণা ও দীর্ঘমেয়াদি প্রোগ্রামে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন ভিসা নীতি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। হোয়াইট হাউসের অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কার্যকর হওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। তাই বর্তমান নিয়ম এখনো বহাল আছে এবং শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, বাড়ছে জটিলতা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত