পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি থেকে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস কুনিয়ারী বেইলি ব্রিজে দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ও বাঁ পাশের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কুনিয়ারী বেইলি ব্রিজে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, মূল চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন। তাদের দাবি, স্বরূপকাঠি থেকে বাস ছাড়া বা ফেরার পথে অনেক সময় গড়িয়ার পার এলাকা থেকে হেলপারদের হাতে স্টিয়ারিং তুলে দেওয়া হয়। ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
কয়েকজন যাত্রী জানান, কুনিয়ারী পৌঁছানোর আগেই বাসটি অন্তত ৩ বার নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়েছিল। পরে বেইলি ব্রিজে গিয়ে শেষ পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন