বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে বছরে ১২ লাখের বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৩ জুন) সংসদে যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতায় দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি-সহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়।
মন্ত্রী জানান, যারা বিদেশে যেতে চান, তাদের দক্ষতা উন্নয়ন করে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের লক্ষ্য। বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে; যার অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের প্রার্থী।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন