ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণের ছক কষেছিল ঘানা। গোল না পেলেও, হজম করা যাবে না; এমন মনোভাব ও কৌশল নিয়ে মাঠে নেমেছিল তারা। শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনায় সফল হয়ে ভীষণ খুশি কার্লোস কেইরস। ঘানার কোচ অকপটে স্বীকার করে নিয়েছেন, ইংলিশদের হতাশ করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য।
ম্যাচ শেষে খেলোয়াড়দের লড়াকু
মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ঘানার কোচ কেইরস। ‘ম্যাচজুড়ে আমাদের খেলোয়াড়রা
যেভাবে লড়াই করেছে এবং আমাদের পরিকল্পনা যেভাবে মাঠে বাস্তবায়ন করেছে, তা নিয়ে আমি
অত্যন্ত গর্বিত।’
‘যখন রক্ষণাত্মক খেলতে হবে, তখন
সেরকম মনোভাবই থাকতে হবে, ফুটবল খেলাটাই এমন। আমাদের মূল লক্ষ্যই ছিল প্রথমার্ধ শেষে
ইংল্যান্ড দলকে হতাশ করে দেয়া, যেন তারা গোলের কোনো পথ খুঁজে না পায়।’
গাণিতিকভাবে এখনও শেষ বত্রিশে
উঠতে পারেনি ঘানা। তবে এখনই নিজেদের নকআউট পর্বের একটি দল হিসেবে দেখছেন কেইরস, ‘প্রথম
লক্ষ্য অর্জন করতে পেরেছি, আমরা দ্বিতীয় রাউন্ডে উঠে গেছি।’
শেষ গ্রুপ ম্যাচে আগামী শনিবার
ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ঘানা।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন