বিশ্বকাপে কানাডার ফুটবলার ইসমায়েল কোনেকে গুরুতর ফাউল করার দায়ে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো। বুধবার বসনিয়ার বিপক্ষে কাতারের ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে ফিফা এই কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায়।
গত ১৮ জুন ভ্যাঙ্কুভার প্লেসে অনুষ্ঠিত কানাডা বনাম কাতার ম্যাচে দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় ইসমায়েল কোনেকে ফাউল করেন মাদিবো। চিলির রেফারি ক্রিশ্চিয়ান গ্যারায় প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান। এই ফাউলের জেরে কোনের বাম পা ভেঙে যায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় মাদিবো ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন কোনের সঙ্গে দেখাও করেছেন।
এই শাস্তির বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, "ফিফা ডিসিপ্লিনারি কমিটি কাতার জাতীয় দলের খেলোয়াড় আসিম মাদিবোর বিরুদ্ধে নিম্নলিখিত শাস্তি আরোপ করেছে। তিনি ১৮ জুন ২০২৬ তারিখে ভ্যাঙ্কুভার প্লেসে অনুষ্ঠিত কানাডা বনাম কাতার বিশ্বকাপ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। ফিফা ডিসিপ্লিনারি কোডের ১৪.১(ই) ধারা (গুরুতর ফাউল খেলা) লঙ্ঘনের কারণে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কাতারের পরবর্তী বিশ্বকাপ ম্যাচগুলোতে কার্যকর হবে এবং ফিফা ডিসিপ্লিনারি কোডের ৬৯ নম্বর ধারার আলোকে প্রয়োগ করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে আপিল করা যেতে পারে।"
এদিকে মাঠেই গুরুতর আহত হওয়ার পর ইসমায়েল কোনেকে তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম থেকে ভ্যাঙ্কুভারের একটি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। তবে তিনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, তা কানাডা জাতীয় দলের কোচিং স্টাফ কিংবা তার ইতালিয়ান ক্লাব সাসৌলো এখনও নিশ্চিত করেনি।
কাতার জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে পাঁচ ম্যাচের এই বড় নিষেধাজ্ঞা আসলেও নিয়মানুযায়ী মাদিবোর সামনে এখনও ফিফার আপিল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন