সংবাদ

কালীগঞ্জে টেকসই ক্যাম্পাস গড়তে বিশেষ কর্মশালা

কালীগঞ্জ, গাজীপুর
কালীগঞ্জ, গাজীপুর
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৪৭ এএম

কালীগঞ্জে টেকসই ক্যাম্পাস গড়তে বিশেষ কর্মশালা
কর্মশালায় উপস্থিত অতিথি ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষ্যে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ (এসসিআই) শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার নাগরী ইউনিয়নের মেঘবাড়ি রিসোর্টে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ।

কর্মশালায় আধুনিক ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল, পরিবেশ সচেতনতা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, সবুজায়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কালীগঞ্জে টেকসই ক্যাম্পাস গড়তে বিশেষ কর্মশালা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত