ফরিদপুরের সালথা উপজেলায় এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮)। তিনি উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত গভীর রাতে সালথা থেকে বাড়ি ফিরছিলেন পান্নু। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ সড়কের ওপর ফেলে রেখে যায়। আজ সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ বলছে, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
/

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন