সংবাদ

হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪১ পিএম

হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

হাইতিকে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় গত বারের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে আশরফ হাকিমিদের বেশ বেগ দিয়েছে হাইতি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া হাইতি বিদায় নিলেও নজির গড়লো। বিশ্বকাপে গোল করার ৫২ বছরের অধরা স্বপ্ন সফল হয় তাদের। ইয়াসিন বুনোর আত্মঘাতী গোলে ১০ মিনিটেই এগিয়ে যায় হাইতি। ৩৯ মিনিটে মরক্কোকে সমতায় ফেরান হাকিমি। কিন্তু ৪৩ মিনিটে উইলসন ইসিডর আবার এগিয়ে দেন হাইতিকে। ১৯৭৪ সালে ইতালির বিপক্ষে লেনি জোসেফের গোলের পর ইসিডরের এই হাইতির ফুটবল ইতিহাসে লেখা থাকবে।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে হাইতি বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের সংযুক্ত সময় মরক্কোর হয়ে সমতা ফেরান ইসলাইল সাইবারি। দ্বিতীয়ার্ধে অবশ্য মরক্কোরই আধিপত্য ছিল। ৭৮ মিনিটে সুফিয়ান রহিমি এবং ৮৯ মিনিটে জেসিম ইয়াসিন মরক্কোর হয়ে গোল করেন।

তিনটি করে ম্যাচ খেলার পর ব্রাজিল এবং মরক্কো দু’দলেরই পয়েন্ট ৭। মুখোমুখি লড়াই শেষ হয়েছিল ১-১ ফলে। গোলপার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হল পাঁচ বারের বিশ্বজয়ীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

হাইতিকে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় গত বারের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে আশরফ হাকিমিদের বেশ বেগ দিয়েছে হাইতি। ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া হাইতি বিদায় নিলেও নজির গড়লো। বিশ্বকাপে গোল করার ৫২ বছরের অধরা স্বপ্ন সফল হয় তাদের। ইয়াসিন বুনোর আত্মঘাতী গোলে ১০ মিনিটেই এগিয়ে যায় হাইতি। ৩৯ মিনিটে মরক্কোকে সমতায় ফেরান হাকিমি। কিন্তু ৪৩ মিনিটে উইলসন ইসিডর আবার এগিয়ে দেন হাইতিকে। ১৯৭৪ সালে ইতালির বিপক্ষে লেনি জোসেফের গোলের পর ইসিডরের এই হাইতির ফুটবল ইতিহাসে লেখা থাকবে।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে হাইতি বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের সংযুক্ত সময় মরক্কোর হয়ে সমতা ফেরান ইসলাইল সাইবারি। দ্বিতীয়ার্ধে অবশ্য মরক্কোরই আধিপত্য ছিল। ৭৮ মিনিটে সুফিয়ান রহিমি এবং ৮৯ মিনিটে জেসিম ইয়াসিন মরক্কোর হয়ে গোল করেন।

তিনটি করে ম্যাচ খেলার পর ব্রাজিল এবং মরক্কো দু’দলেরই পয়েন্ট ৭। মুখোমুখি লড়াই শেষ হয়েছিল ১-১ ফলে। গোলপার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হল পাঁচ বারের বিশ্বজয়ীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত