১১ বছর ধরে কেপ ভার্দের অধিনায়ক ছিলেন পেদ্রো লেইতাও ব্রিটো। এখন তিনিই কোচ। স্থানীয় ভাষায় বুবিস্তা নামে তাঁকে ডাকেন সকলে। সেই বুবিস্তাই স্বপ্ন দেখাচ্ছেন সকলকে।
কেপ ভার্দের একটি দ্বীপ বোয়া
ভিস্তা। সেখানকার প্রত্যন্ত গ্রাম পোভোয়াকাও ভোলহায় বিশ্বকাপের সময় ভাড়া করে আনা হত
একটি টেলিভিশন। সেই টেলিভিশনেই ৪০ বছর আগে ম্যারাডোনার কেরামতি দেখেছিল কিশোর পেদ্রো
লেইতাও ব্রিটো। সেই কিশোর এখন ৫৬ বছরের কোচ। সেই পেদ্রো ওরফে বুবিস্তার হাতেই স্বপ্ন
দেখছে কেপ ভার্দে। আর্জেন্টিনার শেষ ষোলোয় ওঠার পথে সবচেয়ে বড় বাধার নাম বুবিস্তা।
১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার
জাদু দেখে পেদ্রোর মনে হয়েছিল, সেও বড় ফুটবলার হবে। কিন্তু প্রত্যন্ত গ্রামে কিছুই
তো নেই। মোজা দিয়ে প্রথম ফুটবল বানিয়ে দিয়েছিলেন মা। সেই মোজার ফুটবলেই হাতেখড়ি। পরে
১১ বছর কেপ ভার্দের অধিনায়কত্ব করেন পেদ্রো। অধিনায়ক হিসাবে পারেননি, কোচ হিসাবে স্বপ্ন
দেখাচ্ছেন তিনি।
পেদ্রো তাঁর নাম হলেও সকলের কাছে
তিনি পরিচিত বুবিস্তা নামে। স্থানীয় ভাষায় এই নামেই তাঁকে ডাকেন সকলে। শনিবার সকালে
হিউস্টনে সাইডলাইনে দাঁড়িয়ে তিনি দেখলেন, তাঁর দল বিশ্বকাপের নকআউটে। সাত বারের চেষ্টায়
বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর প্রথম বারই গ্রুপ টপকেছে কেপ ভার্দে। তিন ড্রয়ে স্বপ্ন
পূরণ হয়েছে।
স্পেন, উরুগুয়ের গ্রুপে কেউ আশা
করেনি কেপ ভার্দেকে নিয়ে। তাতে কিছুটা সুবিধা হয়েছে তাদের। প্রত্যাশার কোনও চাপ নেই।
ফুরফুরে মেজাজে শুধু ফুটবলটাই খেলেছে তারা। প্রথম ম্যাচে আটকে দিয়েছে বিশ্বজয়ী ও ইউরোজয়ী
স্পেনকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে ড্র সৌদি আরবের বিপক্ষে।
গ্রুপের অপর ম্যাচে স্পেনের কাছে উরুগুয়ে হারায় দ্বিতীয় রাউন্ডে উঠেছে কেপ ভার্দে।
এ বার সামনে আর্জেন্টিনা। যে
ম্যারাডোনাকে দেখে বুবিস্তার ফুটবল খেলা শুরু তাঁর দেশেরই সবচেয়ে বড় তারকার বিপক্ষে
নামবেন খেলতে। লিওনেল মেসিকে আটকাতে হবে। যে মেসিকে আটকাতে বিশ্বের সেরা কোচেরা হিমশিম
খেয়েছেন, সেই মেসিকে গোল পর্যন্ত পৌঁছোতে না দেওয়া বুবিস্তার কাছে বড় চ্যালেঞ্জ।
অবশ্য ভয় পাচ্ছেন না বুবিস্তা।
বিশ্বকাপ শুরুর আগে তিনি বলেছিলেন, ‘স্বপ্ন দেখার অধিকার সকলের আছে। আমরাও দেখছি। আর
কোনও কিছুই অসম্ভব নয়।’ সত্যিই তো, কেপ ভার্দে যে এত দূর যাবে তা কে ভেবেছিল। এক বারের
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে আটকেছেন। দু’বার বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে আটকেছেন। এ বার
সামনে তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুবিস্তা ভয় পাচ্ছেন না। তিনি স্বপ্ন
দেখছেন। স্বপ্ন দেখাচ্ছেন।
শেষ ষোলতে যাওয়ার লক্ষ্য নিয়ে
৩ জুলাই মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন